বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন বিশ্বের ১২ কোটি ৩৪ লাখ ৩০ হাজার ৪৫২ জন মানুষ। এর মধ্যে মারা গেছেন ২৭ লাখ ২২ হাজার ৩২ জন। আর স্বস্তির খবর এই যে, এ পর্যন্ত করোনাভাইরাস সংক্রমণ থেকে সুস্থ হয়েছেন ৯ কোটি ৯৪ লাখ ১৫ হাজার ৭৯৬ জন। রোববার সকালে করোনাভাইরাস সংক্রান্ত পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার থেকে এ তথ্য পাওয়া গেছে।
করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যুর ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছেন তিন কোটি ৪ লাখ ৮২ হাজার ১২৭ জন। মৃত্যু হয়েছে পাঁচ লাখ ৫৪ হাজার ৮৭১ জনের। আর সুস্থ হয়েছেন ২ কোটি ২৬ লাখ ৮৩ হাজার ৬১৭ জন।
আক্রান্তে দ্বিতীয় অবস্থানে থাকা লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে সংক্রমিত হয়েছেন এক কোটি ১৯ লাখ ৫০ হাজার ৪৫৯ জন। এর মধ্যে মৃত্যু হয়েছে দুই লাখ ৯২ হাজার ৮৫৬ জনের। তবে ১ কোটি ৪ লাখ ১৯ হাজার ৩৯৩ জন সুস্থ হয়েছেন।
আক্রান্তে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত সংক্রমিত হয়েছেন ১ কোটি ১৫ লাখ ৯৮ হাজার ৭১০ জন। এর মধ্যে মারা গেছেন এক লাখ ৫৯ হাজার ৭৯০ জন। আর সুস্থ হয়েছেন এক কোটি ১১ লাখ ২৮ হাজার ১১৯ জন।
এদিকে রাশিয়ায় এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৪৪ লাখ ৪৭ হাজার ৫৭০ জন। ভাইরাসটিতে মারা গেছেন ৯৪ হাজার ৬৫৯ জন। এরই মধ্যে ৪০ লাখ ৬০ হাজার ৬৫২ জন সুস্থ হয়েছেন। যুক্তরাজ্যে করোনায় সংক্রমিত হয়েছেন ৪২ লাখ ৯১ হাজার ২৭১ জন। এর মধ্যে মারা গেছেন এক লাখ ২৬ হাজার ১২২ জন। আর সুস্থ হয়েছেন ৩৬ লাখ ৫০ হাজার ২২৬ জন।
উল্লেখ্য, ২০১৯ সালের শেষ দিকে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাস বিশ্বের দুই শতাধিক দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়ে।